রবিবার, ০১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরান পরমাণু কর্মসূচি নিয়ে মধ্যস্থতাকারীদের প্রস্তাব পর্যালোচনা করছে

ইরান পরমাণু কর্মসূচি নিয়ে মধ্যস্থতাকারীদের প্রস্তাব পর্যালোচনা করছে।

ইরান পরমাণু কর্মসূচি নিয়ে মধ্যস্থতাকারীদের প্রস্তাব পর্যালোচনা করছে

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে মধ্যস্থতাকারীদের দেওয়া বিভিন্ন প্রস্তাব তেহরান পর্যালোচনা করছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি শনিবার (৩১ অক্টোবর) আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মধ্যস্থতাকারীরা বেশ কিছু প্রস্তাব দিয়েছেন এবং বর্তমানে আলোচনার দ্বিতীয় ধাপের অংশ হিসেবে সেগুলো পর্যালোচনা করা হচ্ছে।

আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের একটি প্রতিনিধি দল কাতারে গেছে। তার একজন সহকারী বর্তমানে আলোচনা চালিয়ে যেতে কাতারে রয়েছেন।

তিনি আরও উল্লেখ করেন যে, ইরানের শর্ত নিয়ে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা আলোচনা চালিয়ে যাচ্ছেন।

বিজ্ঞাপন