আজ ৩১ অক্টোবর, বিশ্বের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে হ্যালোইন উৎসব। এবারের উৎসবে জম্বি, উইচ এবং কিলার ক্লাউনের সাজে সজ্জিত হয়ে আনন্দে মেতে উঠেছেন মানুষ।
দক্ষিণ কোরিয়ার সিউলে চলছে ‘জম্বি অ্যাটাক’ উৎসব। জনপ্রিয় চলচ্চিত্র 'ট্রেইন টু বুসান' থেকে অনুপ্রাণিত হয়ে সিউল সিটি ট্যুর বাসে এই আয়োজন করা হয়েছে। জম্বিদের দেখে আতঙ্কিত দর্শনার্থীরা বাসের রাইডে চড়তে ভিড় করছেন, যার ফলে কর্তৃপক্ষ ৫০ শতাংশ বেশি ট্রিপের ব্যবস্থা করেছে।
যুক্তরাজ্যের দক্ষিণ ইংল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে দেশের সবচেয়ে বড় হ্যালোইন আয়োজন ‘শকটোবার ফেস্টিভ্যাল’। সেখানে খামারের গোলকধাঁধায় স্ক্যাভেঞ্জার হান্টে অংশ নিচ্ছেন শত শত মানুষ। জম্বি ও কিলার ক্লাউনের সাজে ২০০ জনের বেশি শিল্পী নিঃশব্দে শিকারে নেমেছেন, যা সাধারণ দর্শনার্থীদের মধ্যে ভয়ের সৃষ্টি করছে।
অন্যদিকে, পোল্যান্ডের স্লাভিকরা ভিন্নভাবে উৎসব পালন করছে। তারা প্রাচীন ধর্মীয় রীতি অনুসরণ করে মৃতদের স্মরণে ‘জিয়াদি’ উৎসব উদযাপন করছেন। জ্বলন্ত আগুনে খাবার ও পানীয় ছুঁড়ে দিয়ে মৃত পূর্বপুরুষদের শ্রদ্ধা জানাচ্ছেন। তাদের বিশ্বাস, এই দিনে মৃত প্রিয়জনরা জীবিতদের সাথে দেখা করতে আসেন।
প্রায় বিলুপ্ত এই প্রাচীন রীতি দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ভিড় করছেন। উৎসবের এই বৈচিত্র্য বিশ্বজুড়ে হ্যালোইন উদযাপনের এক নতুন মাত্রা যোগ করেছে।