শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
মুন্সিগঞ্জে বাবা-মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ, শিশুর মৃত্যু স্পেনে ট্রেন দুর্ঘটনায় ৬৮ জনের মৃত্যু, জাতীয় শোক ঘোষণা স্পেনে ট্রেন দুর্ঘটনা: কোপা দেল রের ২৪ ম্যাচ স্থগিত সুদানে মার্কেটে হামলা, ১০০ এর বেশি নিহত: মানবাধিকার সংগঠন স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত ৬৮, আহত ৮০ জন স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত বেড়ে ৬৪, নিরাপত্তা নিয়ে উদ্বেগ স্পেনে ট্রেনের সংঘর্ষে নিহত ৩০, রেলপথের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত ৪৬, উদ্ধার কার্যক্রম চলছে ঘূর্ণিঝড় আরনাবের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি
বিনোদন

ঢাকা রিজেন্সিতে হ্যালোইন উৎসব: বুফে ও নাইট পার্টির আয়োজন

ঢাকা রিজেন্সিতে হ্যালোইন উপলক্ষে বিশেষ বুফে ও নাইট পার্টির আয়োজন করা হয়েছে।

ঢাকা রিজেন্সিতে হ্যালোইন উৎসব: বুফে ও নাইট পার্টির আয়োজন

হ্যালোইন উপলক্ষে বিশেষ আয়োজন করেছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। ২৯ থেকে ৩১ অক্টোবর গ্র্যান্ডিওস রেস্টুরেন্টে ‘আ গ্র্যান্ডিওস হলো ফেস্ট’ এবং ৩১ অক্টোবর গ্রিল অন দ্য স্কাইলাইনে ‘হ্যালোইন নাইট পার্টি’ অনুষ্ঠিত হবে।

গ্র্যান্ডিওস রেস্টুরেন্টে তিন দিনব্যাপী আয়োজনে থাকছে বিশেষ বুফে ডিনার। জনপ্রতি এর মূল্য ৫ হাজার ৫৫৫ টাকা নেট। নির্বাচিত কার্ডধারীদের জন্য রয়েছে ‘বাই ওয়ান গেট থ্রি’ অফার।

হ্যালোইন উৎসবের অংশ হিসেবে ৩১ অক্টোবর গ্রিল অন দ্য স্কাইলাইনে হবে বিশেষ নাইট পার্টি। জনপ্রতি ৩ হাজার ৩৩১ টাকা মূল্যের এ আয়োজনে ম্যাজিক শো, স্পুকি ডান্স, ফেস পেইন্টিং, মুভি শো ও র‍্যাফেল ড্রের ব্যবস্থা থাকবে।

এ ছাড়া গুহাসদৃশ টানেলে রোমাঞ্চকর অভিজ্ঞতার ব্যবস্থা থাকবে। ছাদের পরিবেশে আয়োজিত এ পার্টিতে অতিথিরা হ্যালোইন সাজে অংশ নিতে পারবেন। আয়োজকেরা জানিয়েছেন, খাবার ও বিনোদনের সমন্বয়ে আয়োজন করা হয়েছে এসব অনুষ্ঠানের।

বিজ্ঞাপন