শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
মুন্সিগঞ্জে বাবা-মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ, শিশুর মৃত্যু স্পেনে ট্রেন দুর্ঘটনায় ৬৮ জনের মৃত্যু, জাতীয় শোক ঘোষণা স্পেনে ট্রেন দুর্ঘটনা: কোপা দেল রের ২৪ ম্যাচ স্থগিত সুদানে মার্কেটে হামলা, ১০০ এর বেশি নিহত: মানবাধিকার সংগঠন স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত ৬৮, আহত ৮০ জন স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত বেড়ে ৬৪, নিরাপত্তা নিয়ে উদ্বেগ স্পেনে ট্রেনের সংঘর্ষে নিহত ৩০, রেলপথের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত ৪৬, উদ্ধার কার্যক্রম চলছে ঘূর্ণিঝড় আরনাবের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি
বিনোদন

মডেল হওয়ার সুযোগ দিচ্ছে টুয়েলভের 'ফেস অব টুয়েলভ' উদ্যোগ

টুয়েলভের নতুন উদ্যোগ ‘ফেস অব টুয়েলভ’ মডেল হওয়ার সুযোগ দিচ্ছে সকলের জন্য।

মডেল হওয়ার সুযোগ দিচ্ছে টুয়েলভের 'ফেস অব টুয়েলভ' উদ্যোগ

ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড টুয়েলভ নতুন উদ্যোগ ‘ফেস অব টুয়েলভ’ চালু করেছে, যা বয়স, উচ্চতা, ওজন কিংবা শারীরিক গড়নের প্রচলিত সীমাবদ্ধতা ছাড়াই মডেল হওয়ার সুযোগ দেবে।

আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের (এএমটিসি) সহযোগিতায় এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্য থেকে নতুন মডেল নির্বাচন করা হবে। নির্বাচিত মডেলরা টুয়েলভের লিড মডেল হিসেবে কাজ করার সুযোগ পাবেন।

এই উদ্যোগের আওতায় বয়স, লিঙ্গ, গায়ের রং, উচ্চতা, ওজন কিংবা শারীরিক গড়ন মডেল নির্বাচনের ক্ষেত্রে বাধা হবে না। বরং ব্যক্তিত্ব, নিজস্ব স্টাইল ও আত্মবিশ্বাসকে গুরুত্ব দেওয়া হবে। আগ্রহী যেকোনো ব্যক্তি, যিনি আগে কখনো মডেলিং করেননি, এই উদ্যোগে অংশ নিতে পারবেন।

ফ্যাশনকে আরও অন্তর্ভুক্তিমূলক করা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য। নির্বাচিত মডেলদের সঙ্গে টুয়েলভ দুই বছরের এক্সক্লুসিভ চুক্তি করবে, যার আওতায় তাঁরা মাসিক বেতন পাবেন এবং ব্র্যান্ডের বিভিন্ন প্রচারাভিযান ও পণ্যের ফটোশুটে অংশ নেবেন।

এছাড়া, আজরা মাহমুদের তত্ত্বাবধানে মডেলিং ও কনটেন্ট তৈরির প্রশিক্ষণ দেওয়া হবে। তাঁদের জন্য গ্রুমিং ও ফিটনেস প্রশিক্ষণের সুযোগও থাকবে। নির্বাচিত মডেলদের প্রতি মৌসুমে ফ্যাশনপণ্য উপহার দেওয়া হবে এবং পরিবারের সদস্যদের জন্য বিশেষ ছাড়ও থাকবে।

নতুনদের মডেলিং পেশায় এগিয়ে নেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে, আগ্রহীরা অনলাইনে নিবন্ধন ফর্ম পূরণ করে ‘ফেস অব টুয়েলভ’ উদ্যোগে অংশ নিতে পারবেন।

বিজ্ঞাপন