যুক্তরাষ্ট্রের ক্লাইমেট ইমপ্যাক্ট ল্যাবের গবেষণা অনুযায়ী, শক্তিশালী এল নিনোর প্রভাবে আগামী পাঁচ মাসে বিশ্বজুড়ে অতিরিক্ত প্রায় সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যু হতে পারে। গবেষণায় বলা হয়েছে, চলতি বছরের জুন থেকে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রাজনিত কারণে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর সম্ভাবনা রয়েছে।
গবেষণাটি বিশ্বের ২৪ হাজারের বেশি অঞ্চলের তাপমাত্রা ও মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে। এতে দেখা গেছে, সাহারা মরুভূমির দক্ষিণের সাহেল অঞ্চল সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে, যেখানে প্রায় ৬৬ হাজার ৮০০ মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং লাতিন আমেরিকার বিভিন্ন দেশও উচ্চ ঝুঁকির তালিকায় রয়েছে। বিশেষজ্ঞরা জানান, এল নিনো একটি প্রাকৃতিক জলবায়ু চক্র হলেও মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এর প্রভাব আরও ভয়াবহ হয়ে উঠছে।