বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু ও জেলেনস্কি

ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু ও জেলেনস্কি ইরান সংঘাত ও সামরিক অভিযান নিয়ে আলোচনা করেন।

ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু ও জেলেনস্কি

একই দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাদা বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প নেতানিয়াহু ও জেলেনস্কির সঙ্গে ইতিবাচক ও ফলপ্রসূ বৈঠক করেছেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরান সংঘাত শুরু হওয়ার পর এটি ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে প্রথম বৈঠক।

বৈঠকগুলোর মূল লক্ষ্য ছিল ইরান সংঘাত, লেবাননে ইসরায়েলের চলমান সামরিক অভিযান এবং হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের বিষয় নিয়ে আলোচনা করা।

এদিকে, একইদিনে হোয়াইট হাউসের ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে আলাদা বৈঠকে ট্রাম্প ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদন নিয়ে আলোচনা করেন।

মঙ্গলবার ওয়াশিংটনে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে আসেন নেতানিয়াহু এবং জেলেনস্কি।

বিজ্ঞাপন