শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ভয়েজার ১: প্রথমবার এক আলোক দিবস দূরে পৌঁছাল মানবসৃষ্ট মহাকাশযান

নাসার ভয়েজার-১ মহাকাশযান এক আলোক দিবস দূরত্বে পৌঁছালো, যা মহাকাশের বিশালত্বের প্রমাণ।

ভয়েজার ১: প্রথমবার এক আলোক দিবস দূরে পৌঁছাল মানবসৃষ্ট মহাকাশযান

নাসার ভয়েজার-১ মহাকাশযান বুধবার (১৮ নভেম্বর) পৃথিবী থেকে এক আলোক দিবস দূরত্বে পৌঁছানোর মাইলফলক অর্জন করেছে। মহাকাশ গবেষণা সংস্থাটি জানিয়েছে, বর্তমানে এটি পৃথিবী থেকে প্রায় ২৬ বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করছে। এক আলোক দিবস হলো আলো ২৪ ঘণ্টায় যে দূরত্ব অতিক্রম করতে পারে।

এর অর্থ, পৃথিবী থেকে পাঠানো কোনো বার্তা ভয়েজার-১-এর কাছে পৌঁছাতে একদিন সময় নেয় এবং মহাকাশযানটি থেকে পাঠানো উত্তর পৃথিবীতে পৌঁছাতেও সময় লাগে আরও একদিন। নাসার বিজ্ঞানী টিফানি কাটারিয়া বলেছেন, এই অর্জনটি ‘মহাকাশ কতটা বিশাল, তার সবচেয়ে ভালো উদাহরণ’।”

তিনি এএফপিকে বলেন, “আমরা যা কিছু কল্পনা করি, তার অনেকটাই হলো অন্য নক্ষত্রব্যবস্থায় ভ্রমণ করা। অথচ শুধুমাত্র আমাদের নিজেদের সৌরজগতের প্রান্তে পৌঁছাতেই ভয়েজার-১-এর প্রায় ৫০ বছর লেগেছে।”

কাটারিয়া উল্লেখ করেন, অনেক বহিঃসৌরজাগতিক নক্ষত্রব্যবস্থা অন্তত কয়েক আলোকবর্ষ দূরে অবস্থিত। নাসার ধারণা, এক আলোকবর্ষ দূরত্ব অতিক্রম করতে ভয়েজার-১-এর প্রায় ১৮ হাজার বছর সময় লাগবে।

ভয়েজার-১ শুধুমাত্র দূরত্ব জয় নয়, মহাকাশ গবেষণায়ও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এটি বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুনের মতো গ্রহ নিয়ে অনুসন্ধান করেছে। মহাকাশযানটির কিছু যন্ত্রপাতি এমনকি ক্যামেরাও বন্ধ করে দেওয়া হয়েছে শক্তি সাশ্রয়ের জন্য। আরেকটি আলোক দিনে পৌঁছাতে ভয়েজার-টু এর অপেক্ষা ২০৩৫ সাল পর্যন্ত।

বিজ্ঞাপন