শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
তথ্যপ্রযুক্তি

নাসার নতুন অভিযানে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশি লামীয়া

নাসার নতুন অভিযানে বাংলাদেশি লামীয়া আশরাফ মওলা নেতৃত্ব দিচ্ছেন।

নাসার নতুন অভিযানে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশি লামীয়া

মহাকাশের অজানা রহস্য উন্মোচনে নতুন অভিযানে যাচ্ছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সাফল্যের ধারাবাহিকতায় এবার উৎক্ষেপণ হচ্ছে ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ। এই টেলিস্কোপটি ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি এবং সৌরজগতের বাইরের নতুন গ্রহের সন্ধান দেবে।

নাসার এই গবেষণায় নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশি লামীয়া আশরাফ মওলা, যিনি ওয়েলসি কলেজের হুইটিন পর্যবেক্ষণ কেন্দ্রের জ্যোর্তিবিজ্ঞানী। মহাবিশ্বের রহস্য জানতে কাজ করছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, যা পৃথিবী থেকে ১৫ লাখ কিলোমিটার দূর থেকে প্রায় সাড়ে ৫ বছর ধরে মহাকাশের ছবি পাঠাচ্ছে।

মহাবিশ্বের মাত্র ৫ ভাগ চোখে পড়ে, বাকি ৯৫ ভাগই ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জির রহস্য। সেই রহস্য জানতেই নির্মিত হয়েছে নাসার নতুন প্রজন্মের টেলিস্কোপ, ন্যান্সি গ্রেস রোমান। ২০২১ সালে লামীয়া আশরাফ মওলা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ প্রকল্পের গবেষণা দলে ছিলেন এবং বর্তমানে তিনি ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ প্রকল্পের নেতৃত্বে রয়েছেন।

লামীয়া জানান, রোমান টেলিস্কোপ ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জির রহস্য খুঁজবে। তিনি মনে করেন, বাংলাদেশে মহাকাশ গবেষণার সুযোগ আরও বিস্তৃত করা সম্ভব।

যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে টেলিস্কোপের নির্মাণ শেষ হয়েছে এবং এটি ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে নেয়া হয়েছে। ৩০ আগস্ট যাত্রা করবে ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ।

বিজ্ঞাপন