বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
তথ্যপ্রযুক্তি

বিডিটিকেটসে নতুন সুবিধা, দ্রুত রিফান্ডের ব্যবস্থা

বিডিটিকেটসে নতুন সুবিধা, দ্রুত রিফান্ডের ব্যবস্থা নিয়ে এসেছে।

বিডিটিকেটসে নতুন সুবিধা, দ্রুত রিফান্ডের ব্যবস্থা

বাসের টিকেট কেনার অভিজ্ঞতা আরও সহজ করতে নতুন সুবিধা আনল টিকেটিং প্ল্যাটফর্ম বিডিটিকেটস। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এখন থেকে অনলাইনে টিকেট বুকিংয়ের পাশাপাশি যাত্রা বাতিলে দ্রুত রিফান্ড সুবিধা পাবেন যাত্রীরা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিডিটিকেটসের অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে দেশের বিভিন্ন রুটের বাসের টিকেট খুব সহজে কেনা যাচ্ছে। যাত্রীরা পছন্দের বাস, সময় ও আসন নির্বাচন করে মুহুর্তের মধ্যেই বুকিং সম্পন্ন করতে পারবেন।

যদি ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আসে, তাহলে যাত্রীরা নিয়ম অনুযায়ী নিজেরাই টিকেট বাতিল করতে পারবেন। রিফান্ড প্রক্রিয়াও হবে দ্রুত, এবং টাকা ফেরত পেতে কাউন্টারে যেতে হবে না।

এছাড়া, রিটার্ন টিকেট বুক করার সুবিধাও রাখা হয়েছে। উৎসব, ছুটির মৌসুম ও সাপ্তাহিক ছুটিতে যাত্রীদের জন্য বিভিন্ন অফার ও মূল্যছাড়ের ব্যবস্থা করা হয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনা করে অ্যাপ ও ওয়েবসাইটে এই নতুন পরিবর্তন আনা হয়েছে। ফলে টিকেট বুকিং, বাতিল এবং রিফান্ডের সব প্রক্রিয়াই হবে আগের থেকে সহজ ও দ্রুত।

বিজ্ঞাপন