সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
পাকিস্তানের সোয়াতে আত্মঘাতী হামলায় নিহত ৭, আহত ১৮ গ্রীসে দাবানলের তাণ্ডব, নিহত ৩ অগ্নিনির্বাপক কর্মী ইন্দোনেশিয়ার ফেরিতে অগ্নিকাণ্ড: ৫ নিহত, ৪১ জন নিখোঁজ গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮ ফিলিস্তিনি, ট্রাম্পের দাবির প্রেক্ষিতে সংঘর্ষ মস্কোর রেস্তোরাঁয় বিস্ফোরণে ৩ নিহত, ২১ আহত মস্কোতে ইতালীয় রেস্তোরাঁয় আত্মঘাতী বোমা হামলা, নিহত ৩ যুক্তরাষ্ট্রে রেস্টুরেন্টে বন্দুক হামলায় ৩ জন নিহত আইডাহোর ফাস্ট ফুড রেস্তোরাঁয় বন্দুকধারীর হামলায় নিহত কয়েকজন কলম্বিয়ায় গাড়ি বোমা হামলায় ১১ আহত, নির্বাচন সামনে গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
তথ্যপ্রযুক্তি

চীনের অনার বাজারে নিয়ে এলো বিশ্বের প্রথম রোবট ফোন

চীনের অনার উন্মোচন করেছে বিশ্বের প্রথম রোবট ফোন, যা কৃত্রিম বুদ্ধিমত্তার ভিত্তিতে ডিজাইন করা।

চীনের অনার বাজারে নিয়ে এলো বিশ্বের প্রথম রোবট ফোন

চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান অনার স্মার্টফোনের দুনিয়ায় এক নতুন যুগের সূচনা করেছে। প্রতিষ্ঠানটি সাংহাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স কনফারেন্সে বিশ্বের প্রথম রোবট ফোন উন্মোচন করেছে।

এই রোবট ফোনটি প্রথাগত স্মার্টফোনের মতো নয়, বরং এটি কৃত্রিম বুদ্ধিমত্তার ভিত্তিতে নির্মিত একটি ডিজিটাল সঙ্গী হিসেবে কাজ করবে। ব্যবহারকারীরা এই ফোনটির মাধ্যমে শুধু কথা বলা বা ছবি তোলার মধ্যে সীমাবদ্ধ থাকবেন না, বরং এটি তাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠবে।

অনারের রোবট ফোনের প্রধান আকর্ষণ হলো এর বিল্ট-ইন মেকানিক্যাল গিম্বল সিস্টেম। এই সিস্টেমটি টাইটানিয়াম অ্যালয়ের তৈরি এবং স্বয়ংক্রিয়ভাবে ভাঁজ হয়ে থাকতে পারে। ব্যবহারকারীর হাতের ইশারা বা ভয়েস কমান্ডের মাধ্যমে এটি সক্রিয় হয়।

ফোনটির ক্যামেরা ৩৬০ ডিগ্রি ঘোরানোর ক্ষমতা রাখে, যা ব্যবহারকারীর পাশাপাশি যেকোনো লক্ষ্যবস্তুর গতিবিধি অনুসরণ করতে সক্ষম। এই স্মার্টফোনটি একটি ভয়েস-ইন্টারঅ্যাক্টিভ রোবট হিসেবে কাজ করে, যা ব্যবহারকারীদের সবসময় সঙ্গ দিতে পারে এবং এমনকি গানের তালে নাচতেও পারে।

স্ন্যাপড্রাগনের সর্বাধুনিক চিপসেটসহ এই রোবট স্মার্টফোনে রয়েছে এআই প্রযুক্তি চালিত ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, যা সিনেমাটিক ভিডিও ধারণের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।

সাংহাইয়ের এই প্রদর্শনীতে ৩ হাজারেরও বেশি প্রযুক্তি পণ্য স্থান পেয়েছে, তবে অনারের রোবট ফোন প্রযুক্তিপ্রেমীদের মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন