সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
তথ্যপ্রযুক্তি

কোয়ান্টাম কম্পিউটার: পাসওয়ার্ডের নিরাপত্তা সংকটের মুখে

কোয়ান্টাম কম্পিউটার আসলে যে কোনো পাসওয়ার্ড ভেঙে ফেলার ক্ষমতা রাখে, সতর্ক করেছেন অধ্যাপক আইজ্যাক বেন-ইসরায়েল।

কোয়ান্টাম কম্পিউটার: পাসওয়ার্ডের নিরাপত্তা সংকটের মুখে

ইসরায়েলের সাইবার নিরাপত্তা ব্যবস্থার স্থপতি অধ্যাপক আইজ্যাক বেন-ইসরায়েল সতর্ক করেছেন যে, কোয়ান্টাম কম্পিউটার আসলে যে কোনো পাসওয়ার্ড ভেঙে ফেলার ক্ষমতা রাখে। তিনি জানান, বর্তমানে ব্যবহৃত সব ধরনের ডিজিটাল এনক্রিপশন ভবিষ্যতে অকার্যকর হয়ে যেতে পারে।

জেরুজালেম পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বেন-ইসরায়েল বলেন, "কোয়ান্টাম কম্পিউটার পূর্ণ সক্ষমতায় পৌঁছালে ব্যাংক, সরকার ও সামরিক বাহিনীর ব্যবহৃত এনক্রিপশন মুহূর্তেই ভেঙে ফেলা সম্ভব হবে।" তিনি দাবি করেন, "আপনি যে পাসওয়ার্ডই ব্যবহার করুন, সেকেন্ডের ভগ্নাংশের মধ্যেই আমি সেটি ভেঙে ফেলতে পারবো।"

কোয়ান্টাম কম্পিউটারের শক্তিশালী প্রযুক্তি সম্পর্কে তিনি বলেন, এটি সাধারণ কম্পিউটারের তুলনায় অকল্পনীয় গতিতে গণনা সম্পন্ন করতে সক্ষম। সাধারণ কম্পিউটার ট্রানজিস্টরের মাধ্যমে কাজ করে, যেখানে এক অথবা শূন্য থাকে। কিন্তু কোয়ান্টাম কম্পিউটার একটি কণা একই সাথে দুটি অবস্থায় থাকতে পারে।

বেন-ইসরায়েল উল্লেখ করেন, কোয়ান্টাম কম্পিউটার হ্যাকারদের দক্ষতা বাড়িয়ে তুলবে এবং বর্তমানে ব্যবহৃত এনক্রিপশন ব্যবস্থা অকার্যকর করে দেবে। ফলে পাসওয়ার্ড ভাঙার প্রক্রিয়া কয়েক মুহূর্তের ব্যাপার হয়ে যাবে।

ঝুঁকি মোকাবিলার জন্য তিনি দুটি পথ উল্লেখ করেন: প্রথমটি হলো পোস্ট-কোয়ান্টাম এনক্রিপশন, যা নতুন ধরনের গাণিতিক অ্যালগরিদমের ওপর ভিত্তি করে তৈরি। দ্বিতীয়টি হলো কোয়ান্টাম যোগাযোগ ব্যবস্থা, যা কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্ট প্রযুক্তির মাধ্যমে তথ্য আদান-প্রদান করবে।

বেন-ইসরায়েল জানান, চীন ইতোমধ্যে এ ধরনের প্রযুক্তি ব্যবহার করে একটি স্যাটেলাইট পরিচালনা করছে। তেলআবিব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও একই ধরনের প্রযুক্তির গবেষণা করছে। তিনি বলেন, কোয়ান্টাম কম্পিউটারের প্রযুক্তিগত বাধাগুলো কাটিয়ে উঠতে আরও ১০ বছর লাগতে পারে।

সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, ভবিষ্যতে সাইবার যুদ্ধ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক অভিযানে সাইবার প্রযুক্তি ও এআই ব্যাপকভাবে ব্যবহার হয়েছে।

বিজ্ঞাপন