সোমবার, ২৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
তথ্যপ্রযুক্তি

লকহিড মার্টিনের নতুন ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা ‘মরফিয়াস এক্স-রোটর’

লকহিড মার্টিনের ‘মরফিয়াস এক্স-রোটর’ ড্রোনের ইলেকট্রনিক ব্যবস্থা অচল করতে সক্ষম নতুন প্রযুক্তি।

লকহিড মার্টিনের নতুন ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা ‘মরফিয়াস এক্স-রোটর’

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান লকহিড মার্টিন নতুন ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা ‘মরফিয়াস এক্স-রোটর’ উন্মোচন করেছে। এই প্রযুক্তি উচ্চক্ষমতার মাইক্রোওয়েভ ব্যবহার করে ড্রোনের ইলেকট্রনিক ব্যবস্থা অচল করতে সক্ষম।

নতুন এই ব্যবস্থা এক মিশনে ৫০টির বেশি শত্রু ড্রোনকে অচল করার ক্ষমতা রাখে, যা পুনরায় ব্যবহারযোগ্য হওয়ার কারণে পরিচালন ব্যয়ও কমাবে। ফার্নবরো ইন্টারন্যাশনাল এয়ারশোতে এই প্রযুক্তি প্রদর্শন করা হয়েছে।

মরফিয়াস একটি ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ব্যবস্থা, যা উচ্চক্ষমতার মাইক্রোওয়েভ তরঙ্গ ব্যবহার করে ড্রোনের সেন্সর ও ইলেকট্রনিক উপাদানগুলো বিকল করে। এর ফলে একাধিক ড্রোনের নিয়ন্ত্রণ ব্যবস্থা একই সময়ে অচল করা সম্ভব হবে।

লকহিড মার্টিনের মিসাইলস অ্যান্ড ফায়ার কন্ট্রোল অ্যাডভান্সড প্রোগ্রামের ভাইস প্রেসিডেন্ট র‍্যান্ডি ক্রাইটস বলেন, মরফিয়াস প্রযুক্তি কম খরচে বেশি সংখ্যক ড্রোন মোকাবিলা করতে সক্ষম।

সাম্প্রতিক পরীক্ষায় মরফিয়াসের কার্যকারিতা প্রদর্শন করা হয়েছে। এই প্রযুক্তি বিশ্বজুড়ে সামরিক খাতে উচ্চক্ষমতার মাইক্রোওয়েভ ভিত্তিক ড্রোন প্রতিরোধ ব্যবস্থার প্রতি আগ্রহ বাড়াচ্ছে।

মার্কিন সেনাবাহিনীসহ বিভিন্ন প্রতিষ্ঠান উচ্চক্ষমতার মাইক্রোওয়েভ প্রযুক্তি নিয়ে কাজ করছে। ইসরায়েলসহ বিভিন্ন দেশও কাউন্টার-ড্রোন প্রযুক্তিতে বিনিয়োগ বাড়িয়েছে, যদিও তারা সাধারণত লেজারভিত্তিক প্রতিরোধ ব্যবস্থাকে গুরুত্ব দেয়।

বিজ্ঞাপন