সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার: ৫ গ্রেপ্তার বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ১০ ও আহত ৬২ নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত
তথ্যপ্রযুক্তি

প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের আহ্বান জানালেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রযুক্তিকে ইতিবাচকভাবে কাজে লাগানোর আহ্বান জানালেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের আহ্বান জানালেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, "প্রযুক্তিকে ভয় নয়, ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে।" মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর গুলশানে বিবিসি মিডিয়া অ্যাকশন আয়োজিত 'ডিজিটাল জেন্ডার রীতিনীতি: জাতীয় অভিজ্ঞতা ও শিক্ষা বিনিময়' সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তি ও ডিজিটাল মিডিয়ার সঠিক ব্যবহার নিশ্চিত করতে শুধু নারীদের নয়, সবার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা প্রয়োজন। তিনি অনলাইন হয়রানি ও নেতিবাচক কনটেন্ট নিয়ন্ত্রণে কার্যকর নীতিমালা ও আইন প্রণয়নের ওপরও গুরুত্ব আরোপ করেন।

সেমিনারে কিশোরী ও তরুণীদের ডিজিটাল সম্পৃক্ততা, অনলাইন আচরণ এবং ইনফ্লুয়েন্সারদের প্রভাব নিয়ে গবেষণার ফলাফল তুলে ধরা হয়। আলোচকরা জানান, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, নীতিনির্ধারক ও কনটেন্ট নির্মাতাদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

এছাড়া, কিশোরী ও তরুণীদের মধ্যে ডিজিটাল সাক্ষরতা এবং সমালোচনামূলক চিন্তার দক্ষতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।

বিজ্ঞাপন