শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো? উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, ১৭২ সড়ক বন্ধ ইস্তাম্বুলের কাছে জাহাজ সংঘর্ষ, ১০ নাবিক নিখোঁজ
তথ্যপ্রযুক্তি

ডেস্কটপে ফেসবুকে সমস্যা, মোবাইলে প্রবেশাধিকার স্বাভাবিক

ডেস্কটপে ফেসবুকে প্রবেশে সমস্যা, মোবাইল থেকে ব্যবহার স্বাভাবিক।

ডেস্কটপে ফেসবুকে সমস্যা, মোবাইলে প্রবেশাধিকার স্বাভাবিক

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ফেসবুকের ডেস্কটপ সংস্করণে প্রবেশ করতে সমস্যা দেখা দিয়েছে। আজ রোববার দুপুর ২টার দিকে এই সমস্যা শুরু হয়।

ব্যবহারকারীরা অভিযোগ করেছেন যে, কেউ কেউ লগইন করতে পারলেও সাইটটি খুব ধীরে কাজ করছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোও এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

ডেস্কটপে ফেসবুকে ঢুকতে গেলে একটি বার্তা দেখা যাচ্ছে, যেখানে বলা হয়েছে, "অ্যাকাউন্ট সাময়িকভাবে পাওয়া যাচ্ছে না। সাইট-জনিত সমস্যার কারণে আপনার অ্যাকাউন্টটি বর্তমানে ব্যবহার করা যাচ্ছে না।"

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, তারা শিগগিরই সমস্যার সমাধানের চেষ্টা করছে। ব্যবহারকারীদেরকে কিছু সময় পর আবার চেষ্টা করার জন্য অনুরোধ করা হয়েছে।

এদিকে, মোবাইল ফোনের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা স্বাভাবিকভাবে সাইটে প্রবেশ করতে পারছেন।

বিজ্ঞাপন