শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
লক্ষ্মীপুরের মাদ্রাসায় শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার লক্ষ্মীপুরে কওমি মাদ্রাসায় শিশুকে শিকল দিয়ে নির্যাতন কুমিল্লায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে সিএনজিচালক গ্রেপ্তার কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা: সিএনজি চালক গ্রেফতার রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩, আহত অনেকে কুমিল্লায় ১৫ বছরের কিশোরীর লাশ উদ্ধার, হত্যার সন্দেহ যুক্তরাষ্ট্রের উপকূলে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ইসাইয়াস ইউক্রেনে রুশ বোমা হামলায় নিহত ৩৩, আহত ১৮ ক্রামাতোরস্কে রাশিয়ান হামলায় ৩৩ জন নিহত
তথ্যপ্রযুক্তি

ড্যাফোডিলে উদ্বোধন হলো নতুন এআই গবেষণা ল্যাব

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে উদ্বোধন হলো নতুন এআই গবেষণা ল্যাব।

ড্যাফোডিলে উদ্বোধন হলো নতুন এআই গবেষণা ল্যাব

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) সম্প্রতি ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা ল্যাব’ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।

অনুষ্ঠানে ‘এআই প্রজেক্ট কম্পিটিশন ২০২৬’ এরও উদ্বোধন করা হয়। ফকির মাহবুব আনাম বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি শিক্ষা, উদ্ভাবন ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গবেষণা কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রতিযোগিতার ছয়টি বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আর কবীর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাসুম ইকবাল এবং কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. সারওয়ার হোসেন মোল্লা।

প্রধান অতিথির বক্তব্যে ফকির মাহবুব আনাম বলেন, ‘নতুন এআই গবেষণা ল্যাবটি গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিগত উৎকর্ষের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। শিক্ষার্থীরা এখানে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সম্পর্কে জানার এবং গবেষণা পরিচালনার সুযোগ পাবে।’

তিনি আরও বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা এখন শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, ব্যবসা ও প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনছে। এটি ভবিষ্যতের অর্থনীতি ও উদ্ভাবনের একটি চালিকাশক্তি।’

ড. মো. সবুর খান জানান, ‘আমরা একটি এআই-এনাবল্ড বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চাই, যেখানে এআই বাস্তব সমস্যার সমাধানে ব্যবহার হবে।’ নবপ্রতিষ্ঠিত এআই গবেষণা ল্যাব শিক্ষাঙ্গন, শিল্পখাত ও সরকারের মধ্যে সহযোগিতা বাড়াবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন