বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে অবদানের স্বীকৃতি হিসেবে সিসকোর ‘পার্টনার অব দ্য ইয়ার এফওয়াই২৫-বাংলাদেশ’ সম্মাননা পেয়েছে এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড (ইএসএল)। ডিজিটাল রূপান্তরে উদ্ভাবনী প্রযুক্তি সমাধান প্রদান ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত ‘সিসকো ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া পার্টনার কনফ্লুয়েন্স ২০২৬’ অনুষ্ঠানে ইএসএলের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। এই উপলক্ষে সোমবার গুলশানের লেকশোর হোটেলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইএসএলের চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ বলেন, ‘দেশের প্রযুক্তি খাতে দক্ষ জনবলের সংকট রয়েছে। বিশেষ করে প্রি-সেলস ও পোস্ট-সেলস পর্যায়ে দক্ষ কর্মীর চাহিদা বাড়ছে। স্থানীয় পর্যায়ে দক্ষ মানবসম্পদ তৈরিতে আরও বেশি উদ্যোগ প্রয়োজন।’
তিনি আরও জানান, ইএসএল করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ‘সিএসএল ক্লাসরুম’ নামে একটি প্রশিক্ষণ ল্যাব চালু করেছে। এখানে শিক্ষার্থীদের আধুনিক নেটওয়ার্কিং ও প্রযুক্তি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
সিসকো বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আতিকুর রহমান বলেন, ‘সিসকো বাংলাদেশে প্রযুক্তি সম্প্রসারণে কাজ করছে। অংশীদারদের দক্ষতা, আস্থা ও সহযোগিতার কারণেই দেশে সিসকোর কার্যক্রম আরও শক্তিশালী হয়েছে।’
ইএসএল জানায়, ২০১২ সালে সিসকোর সঙ্গে যাত্রা শুরুর পর থেকে প্রতিষ্ঠানটি বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত প্রযুক্তি অংশীদার হিসেবে কাজ করছে। বর্তমানে তাদের ২৫০ জনের বেশি সিসকো-সনদপ্রাপ্ত প্রকৌশলী ও প্রযুক্তি বিশেষজ্ঞ রয়েছেন।
ইএসএল আরও জানিয়েছে, বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে সিসকোর নেটওয়ার্কিং, সিকিউরিটি ও কোলাবোরেশন পোর্টফোলিওতে ‘প্রেফার্ড পার্টনার’ স্বীকৃতিও পেয়েছে। এটি তাদের প্রযুক্তিগত সক্ষমতা ও সেবার মানের স্বীকৃতি।