মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, নিহত ৭ পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত
তথ্যপ্রযুক্তি

বাংলা কিউআর কোড চালু, প্রযুক্তিনির্ভর লেনদেন বাড়ানোর উদ্যোগ

বাংলা কিউআর কোড চালু করেছে সরকার, প্রযুক্তিনির্ভর লেনদেন বাড়ানোর উদ্যোগ।

বাংলা কিউআর কোড চালু, প্রযুক্তিনির্ভর লেনদেন বাড়ানোর উদ্যোগ

প্রযুক্তিনির্ভর লেনদেন বাড়াতে সরকার বাংলা কিউআর কোড চালু করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে বাংলা কিউআর কোড দিয়ে কেনাকাটার পর তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, বিগত সরকার জনগণের সঙ্গে প্রযুক্তি সম্মিলন ঘটাতে ব্যর্থ হয়েছে। দেশের ডিজিটাল লেনদেনব্যবস্থাকে আরও সহজ, সাশ্রয়ী ও সর্বজনীন করতে বাংলাদেশ ব্যাংক ‘বাংলা কিউআর’ (কুইক রেসপন্স) কোড ব্যবহার বাধ্যতামূলক করেছে।

এছাড়া, ডিজিটাল লেনদেন সম্প্রসারণে ‘বাংলা কিউআর’ কোড ব্যবহার করে কেনাকাটা করতে রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে যান তথ্যমন্ত্রী। তিনি গণমাধ্যমকে বলেন, প্রযুক্তি নির্ভর লেনদেন বাড়াতে এ ব্যবস্থা চালু করেছে সরকার।

নতুন এই ব্যবস্থার ফলে ব্যবসায়ী ও ক্রেতা উভয়েই সুবিধা পাচ্ছেন। লেনদেন বেড়েছে এবং এতে খুচরা ও জালটাকার বিড়ম্বনা নেই। শুধু স্মার্ট নয়, ফিচার মোবাইল দিয়েও লেনদেন করা যাবে।

৩০ জুন ও ১ জুলাই এই দুই দিনে বাংলা কিউআর কোড ব্যবহার করে ২২ কোটি টাকার লেনদেন হয়েছে। দেশে বাংলা কিউআরে রূপান্তরিত মার্চেন্ট কিউআর কোডের সংখ্যা ২০ লাখেরও বেশি বলে জানা গেছে।

বিজ্ঞাপন