বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬
ব্রেকিং
তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপে আসছে ইউজার নেম ফিচার, ফোন নম্বর ছাড়াই যোগাযোগ

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ইউজার নেম ফিচার, ফোন নম্বর ছাড়াই যোগাযোগের সুযোগ।

হোয়াটসঅ্যাপে আসছে ইউজার নেম ফিচার, ফোন নম্বর ছাড়াই যোগাযোগ

ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে নতুন ইউজার নেম ফিচার যুক্ত হচ্ছে, যা ব্যবহারকারীদের ফোন নম্বর শেয়ার না করেই একে অপরের সাথে যোগাযোগের সুযোগ দেবে। মেটা জানিয়েছে, এই পরিবর্তনটি বিশ্বজুড়ে ৩০০ কোটিরও বেশি ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষা করবে।

নতুন ফিচারের আওতায়, প্রতিটি ব্যবহারকারী একটি ইউনিক ইউজার নেম বেছে নিতে পারবেন, যার দৈর্ঘ্য ৩ থেকে ৩৫ অক্ষরের মধ্যে হতে হবে। ফিচারটি চালু হলে, নতুন ব্যবহারকারীরা ফোন নম্বর ছাড়া অন্যদের সাথে প্রথমবার যোগাযোগ করতে পারবেন, তবে তাদের কাছে ওই নির্দিষ্ট ইউজার নেমটি থাকতে হবে।

মেটা জানিয়েছে, ইউজার নেম জেনে গেলে স্ক্যামারদের মেসেজ থেকে রক্ষা করতে ডাবল লেয়ার সিকিউরিটি ব্যবস্থা চালু করা হয়েছে। ব্যবহারকারীরা চাইলে একটি ইউজার নেম কি বা বিশেষ পাসওয়ার্ড সেট করতে পারবেন, যা অপরিচিতদের সাথে যোগাযোগের ক্ষেত্রে প্রয়োজন হবে।

এই পাসওয়ার্ডটি যেকোনো সময় পরিবর্তন বা রিসেট করা যাবে, এবং পরিবর্তনের সাথে সাথে আগের কোডটি নিষ্ক্রিয় হয়ে যাবে। ফলে ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টের নিরাপত্তা আরও জোরদার করতে পারবেন।

বিজ্ঞাপন