রবিবার, ০৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
তথ্যপ্রযুক্তি

বাংলাদেশ ব্যাংকের এআই ব্যবহারে নতুন নির্দেশনা

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের জন্য এআই ব্যবহারে নতুন নির্দেশনা জারি করেছে।

বাংলাদেশ ব্যাংকের এআই ব্যবহারে নতুন নির্দেশনা

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল ব্যবহারের বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকের গোপন বা সংবেদনশীল তথ্য এআই টুলে দেওয়া যাবে না।

নতুন নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, অফিসিয়াল নোটিং, নীতিমালা প্রণয়ন কিংবা ডাটা বিশ্লেষণের জন্য এআই টুল ব্যবহারের আগে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

বাংলাদেশ ব্যাংক সতর্ক করে জানিয়েছে, সংবেদনশীল আর্থিক তথ্য এআই টুলে ইনপুট দিলে তা দেশের বাইরে স্থানান্তরিত হওয়ার পাশাপাশি বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে।

এছাড়া, কর্মকর্তা-কর্মচারীদের জন্য চারটি সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে। অফিস-সংক্রান্ত কোনো তথ্য ব্যবহার না করার জন্য ব্যক্তিগত প্রয়োজনে এআই টুল ব্যবহার করতে বলা হয়েছে।

তথ্য নিরাপত্তা ও সাইবার ঝুঁকি সম্পর্কিত বিদ্যমান নীতিমালাসমূহ কঠোরভাবে অনুসরণ করার নির্দেশও দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন