আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে লালমনিরহাটে ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশকে দক্ষিণ এশিয়ার প্রধান এভিয়েশন হাবে পরিণত করতে চায়। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিন এশিয়ার প্রধান এভিয়েশন হাবে পরিণত করার পরিকল্পনা রয়েছে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রযুক্তি ব্যবহার উপযোগী করে নয়, উদ্ভাবনের জন্য তৈরি করতে হবে। নতুন কিছু উদ্ভাবন করে দেশের অগ্রযাত্রায় তরুণ প্রজন্মকে অবদান রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরও জানান, অর্থসংকটে যেনো কোনও উদ্ভাবন হারিয়ে না যায়, সে লক্ষ্যে সরকার ৫শ কোটি টাকার স্টার্ট আপ ফান্ড বরাদ্দ রেখেছে।
প্রধানমন্ত্রী বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে বিজ্ঞান ও প্রযুক্তি আগামী বিশ্ব শাসন করবে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে নিজেদের প্রস্তুত করার এখনই সময়। নতুন প্রজন্মকে সাহসের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।