রবিবার, ১৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্য: দক্ষিণ ইরানের নাগরিক অবকাঠামো ইরানের হামলার মুখে উপসাগরীয় দেশগুলো, মার্কিন হামলা বাড়ছে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের পাল্টা আক্রমণ হরমুজে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ও তল্লাশি ইরানে মার্কিন বিমান হামলা অব্যাহত, নিহত ৩ ও আহত ১২ ইরানে মার্কিন হামলায় নিহত ৩৫, নতুন দফার আক্রমণের প্রস্তুতি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে
তথ্যপ্রযুক্তি

বাংলাদেশের প্রতিনিধিত্ব সাংহাইয়ের এআই সম্মেলনে

সাংহাইয়ের এআই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মন্ত্রী ফকির মাহবুব আনাম।

বাংলাদেশের প্রতিনিধিত্ব সাংহাইয়ের এআই সম্মেলনে

চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স (ডাব্লিউএআইসি) ২০২৬’-এ বাংলাদেশ অংশগ্রহণ করছে। সম্মেলনে দেশের প্রতিনিধিত্ব করছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।

এই সম্মেলনটি চার দিনব্যাপী চলবে এবং আগামী ২০ জুলাই পর্যন্ত চলবে। আজ ১৭ জুলাই সম্মেলনের উদ্বোধন করেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। উদ্বোধনী অনুষ্ঠানে কাজাখস্তানের রাষ্ট্রপতি, থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী এবং জাতিসংঘের মহাসচিব বক্তব্য দেন।

বক্তারা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দায়িত্বশীল উন্নয়ন ও ব্যবহারে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। এআই গভর্ন্যান্স, উদ্ভাবন এবং টেকসই উন্নয়নে বৈশ্বিক সমন্বয়ের প্রয়োজনীয়তার কথাও বলেন।

সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ, উদীয়মান প্রযুক্তি, ডিজিটাল রূপান্তর, উদ্ভাবন ও টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা হচ্ছে। এতে বিভিন্ন দেশের নীতিনির্ধারক, প্রযুক্তি খাতের নেতা, গবেষক, উদ্ভাবক এবং শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

সম্মেলন চলাকালে মন্ত্রী ফকির মাহবুব আনাম একাধিক উচ্চপর্যায়ের অধিবেশন ও দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এ সময় তিনি ডিজিটাল রূপান্তর, এআইভিত্তিক উদ্ভাবন, স্মার্ট গভর্ন্যান্স এবং মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরবেন।

এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত প্রযুক্তি, গবেষণা, বিনিয়োগ এবং দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়েও আলোচনা করবেন তিনি। সংশ্লিষ্টরা বলছেন, ডাব্লিউআিইসিতে বাংলাদেশের অংশগ্রহণ জ্ঞানভিত্তিক ও উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে সরকারের প্রচেষ্টাকে বৈশ্বিক পরিসরে তুলে ধরবে।

বিজ্ঞাপন