টেক জায়ান্ট অ্যাপল আজ ৯ সেপ্টেম্বর রাত ১১টায় ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কে ‘সারপ্রাইজ এন্ড শাইন’ ইভেন্টে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করতে যাচ্ছে। এই ইভেন্টে অ্যাপলের নতুন সিইও জন টার্নাস প্রথমবারের মতো নেতৃত্ব দিচ্ছেন।
আইফোন ১৮ সিরিজের সবচেয়ে আকর্ষণীয় ফিচার হচ্ছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন, যার নাম হতে পারে ‘আইফোন ডুও’। এই ফোনটি বুক-স্টাইল ফোল্ডেবল ডিজাইনে তৈরি, যা ভাঁজ করা অবস্থায় ৫.৫ ইঞ্চির ডিসপ্লে হিসেবে কাজ করবে এবং খুললে ৭.৮ ইঞ্চির ওলেড ডিসপ্লে পাওয়া যাবে।
ফোল্ডেবল আইফোনের ডিসপ্লের ভাঁজের দাগ অদৃশ্য করতে ‘লিকুইড মেটাল হিঞ্জ’ এবং বিশেষ গ্লাস অ্যাডহেসিভ ব্যবহার করা হয়েছে। ফোনটি আনফোল্ড অবস্থায় ৪.৫ মিলিমিটার পাতলা, যা অ্যাপলের তৈরি সবচেয়ে পাতলা ডিভাইস। তবে এতে ফেস আইডি বাদ দিয়ে পাওয়ার বাটনে সাইড-মাউন্টেড 'টাচ আইডি' যুক্ত করা হয়েছে।
পারফরম্যান্সের জন্য নতুন ২-ন্যানোমিটার প্রসেস প্রযুক্তিতে তৈরি A20 Pro চিপসেট এবং ১২ জিবি র্যাম থাকবে। ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ২,০০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় আড়াই লাখ টাকা।
আইফোন ১৮ প্রো এবং প্রো ম্যাক্স মডেলগুলোতে ডিএসএলআর ক্যামেরার মতো ভ্যারিয়েবল অ্যাপারচার যুক্ত করা হয়েছে, যা কম আলোতে স্পষ্ট ছবি তোলার সক্ষমতা বৃদ্ধি করবে। এছাড়া নতুন এলটিপিও প্যানেল এবং বড় ব্যাটারি দিয়ে ব্যাকআপ ২০ শতাংশ বেড়ে যাবে।
আইফোন ১৮ সিরিজের প্রি-অর্ডার ১২ সেপ্টেম্বর শুরু হতে পারে এবং ক্রেতাদের হাতে ফোন পৌঁছাতে ১৮ সেপ্টেম্বর লাগতে পারে। তবে ফোল্ডেবল ‘আইফোন ডুও’ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। স্ট্যান্ডার্ড আইফোন ১৮ এবং আইফোন ১৮ই মডেলের রিলিজ ২০২৭ সালের বসন্তে হবে।
আজকের ইভেন্টে অ্যাপল ওয়াচ সিরিজ ১২ এবং নতুন এয়ারপডস ৫ এর ঘোষণা দেওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন সিইও জন টার্নাসের অধীনে এই ফোল্ডেবল আইফোন এবং ক্যামেরা-প্রধান আইফোন ১৮ প্রো সিরিজ প্রযুক্তির বাজারে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।