মঙ্গলবার, ০২ জুন, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করেছে

লেবাননে ইসরায়েলের হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করেছে ইরান।

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করেছে

লেবাননে ইসরায়েলের হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা স্থগিত করেছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আলোচনা স্থগিতের বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।

ট্রাম্প বলেন, "ইরানের এই নীরবতা নিয়ে আমার কোনো আপত্তি নেই এবং আমি অপেক্ষা করতে প্রস্তুত।" তিনি আরও জানান, লেবাননে যুদ্ধবিরতি নিশ্চিত না হলে যুদ্ধ শেষ করার কোনো চূড়ান্ত চুক্তি সম্পূর্ণ হবে না বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

বাঘাই বলেন, "যুক্তরাষ্ট্র শুধু যুদ্ধবিরতি লঙ্ঘন করছে না, বরং সরাসরি আগ্রাসন চালাচ্ছে।" তিনি জানান, আত্মরক্ষার অধিকার অনুযায়ী ইরান পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।

এদিকে, ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানায়, লেবাননে ইসরায়েলের হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে ইরান বলেছে, লেবাননে ইসরায়েলি হামলা কূটনৈতিক আলোচনাকে বিলম্বিত করছে।

অন্যদিকে, কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। এর আগে, ইরানের গোরুক ও কেশম দ্বীপে রাডার ও ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্রে হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বিজ্ঞাপন