মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, নিহত ৭ পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত
আন্তর্জাতিক

লেবাননের ৬ লাখ ৪৬ হাজার বাস্তুচ্যুত ব্যক্তি ফেরত

লেবাননের ৬ লাখ ৪৬ হাজার বাস্তুচ্যুত ব্যক্তি যুদ্ধবিরতির পর ফেরত আসছেন।

লেবাননের ৬ লাখ ৪৬ হাজার বাস্তুচ্যুত ব্যক্তি ফেরত

মধ্যপ্রাচ্যের যুদ্ধের অবসানে যুদ্ধবিরতির পর লেবাননের বাস্তুচ্যুত মানুষ ঘরে ফিরতে শুরু করেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, ৬ লাখ ৪৬ হাজারের বেশি অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তি (আইডিপি) নিজ নিজ এলাকায় ফিরে গেছেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘাত অনেকটা থেমে যাওয়ার পর এই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হয়েছে। লেবাননের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় প্রায় ৪ হাজার ৩শ' জন নিহত হয়েছেন।

এছাড়া ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যাদের বেশিরভাগই দক্ষিণ লেবানন এবং বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরের বাসিন্দা। বৃহস্পতিবার (২ জুলাই) প্রকাশিত আইওএমের প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ২২ জুন থেকে সংগ্রহ করা তথ্য অনুযায়ী, ৬ লাখ ৪৬ হাজার ১০৭ জন বাস্তুচ্যুত ব্যক্তি ইতোমধ্যে নিজ নিজ এলাকায় ফিরে গেছেন।

যদিও যুদ্ধবিরতি কার্যকর হলেও সংকট পুরোপুরি কাটেনি। আইওএমের তথ্যমতে, এখনো প্রায় ৫ লাখ মানুষ বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন। নিরাপত্তা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত অবকাঠামো এবং প্রয়োজনীয় সেবার ঘাটতির কারণে তারা বাড়ি ফিরতে পারছেন না।

বিজ্ঞাপন