মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, নিহত ৭ পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত
আন্তর্জাতিক

ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে ন্যাটোর কঠোর বার্তা

ন্যাটো শীর্ষ সম্মেলনে ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে কঠোর বার্তা এবং নৌ-চলাচলের স্বাধীনতার আহ্বান।

ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে ন্যাটোর কঠোর বার্তা

আসন্ন ন্যাটো শীর্ষ সম্মেলনে ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে, এমন অবস্থান পুনর্ব্যক্ত করতে যাচ্ছে জোটভুক্ত দেশগুলোর নেতারা।

বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা সম্মেলনের খসড়া ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে, 'মিত্র দেশগুলো পুনর্ব্যক্ত করছে যে, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না।'

এছাড়া, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌ-চলাচলের স্বাধীনতা পুরোপুরি সম্মান করার জন্য তেহরানের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

আগামী সপ্তাহে তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিতব্য ন্যাটো শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ জোটভুক্ত দেশগুলোর নেতারা অংশ নেবেন।

সম্মেলনে ন্যাটোর প্রতিষ্ঠাতা চুক্তির 'অনুচ্ছেদ-৫' অনুযায়ী সম্মিলিত প্রতিরক্ষার প্রতি নিজেদের ‘অটল প্রতিশ্রুতি’ পুনর্ব্যক্ত করবেন নেতারা।

এই অনুচ্ছেদ অনুযায়ী, কোনো একটি সদস্য দেশের ওপর হামলাকে পুরো জোটের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হয় এবং সদস্য দেশগুলো সম্মিলিতভাবে তার জবাব দেওয়ার অঙ্গীকার করে।

বিজ্ঞাপন