মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, নিহত ৭ পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত
আন্তর্জাতিক

খামেনির পাশে ছোট কফিনে নাতনি জাহরা মোহাম্মদি

ইরানের সাবেক নেতা খামেনির মরদেহের পাশে নাতনি জাহরা মোহাম্মদির ছোট কফিনে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল।

খামেনির পাশে ছোট কফিনে নাতনি জাহরা মোহাম্মদি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের শেষ শ্রদ্ধা জানাতে শুক্রবার থেকে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় মানুষের ঢল নামে। খামেনি এবং তার স্বজনদের মরদেহ মসজিদ প্রাঙ্গণে আনার পরপরই হাজারো মানুষ সেখানে জড়ো হতে শুরু করেন।

গত ২৮ ফেব্রুয়ারি, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের শুরুর দিকে হামলায় খামেনি ও তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, খামেনির মরদেহের পাশাপাশি তার জামাতা মেসবাহ-ওল-হোদা বাঘেরি, জ্যেষ্ঠ কন্যা সাইয়্যেদেহ বশরা হোসেইনি খামেনি, পুত্রবধূ জাহরা হাদ্দাদ আদেল এবং ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদি গোলপায়গানির মরদেহও শেষ শ্রদ্ধার জন্য রাখা হয়।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, ১৪ মাস বয়সী জাহরা মোহাম্মদি গোলপায়গানির একটি ছবিও তার ছোট্ট কফিনের সামনে প্রদর্শন করা হয়। সেখানে রাখা সব কফিনই ইরানের জাতীয় পতাকায় আচ্ছাদিত ছিল।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির খবরে বলা হয়েছে, খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে প্রথম দিকেই ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় উপস্থিত হন আফগানিস্তান ও ইন্দোনেশিয়ার কয়েকজন ধর্মীয় নেতা। পরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও সেখানে এসে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

বিজ্ঞাপন