মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, নিহত ৭ পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত
আন্তর্জাতিক

আয়াতুল্লাহ খামেনির জানাজা উপলক্ষে তেহরানে ভক্তদের সমাগম

আয়াতুল্লাহ খামেনির জানাজা উপলক্ষে তেহরানে সমবেত হচ্ছেন ভক্তরা।

আয়াতুল্লাহ খামেনির জানাজা উপলক্ষে তেহরানে ভক্তদের সমাগম

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ৬ দিনব্যাপী জানাজা ও স্মরণসভা উপলক্ষে তেহরানে ভক্ত ও অনুসারীরা জড়ো হতে শুরু করেছেন।

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রার্থনা চত্বরে রাখা হয়েছে আলি খামেনির কফিন। কফিনের সঙ্গে রয়েছে মার্কিন হামলায় নিহত তাঁর পরিবারের সদস্যদের কফিনও।

সরকারি সূত্রে জানা গেছে, আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণসভায় দুই কোটিরও বেশি মানুষের সমাগমের আশা করা হচ্ছে। আগামী ৯ জুলাই জানাজা শেষে তাঁকে নিজ শহর মাশহাদে দাফন করা হবে।

এদিকে, বাবার জানাজা পড়ানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন ইরানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি। তবে নিরাপত্তার কারণে নিরাপত্তা বাহিনী তাঁকে এ ব্যাপারে নিষেধ করেছে।

আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আগে প্রথমবারের মতো জনসমক্ষে এসেছেন আইআরজিসির ভারপ্রাপ্ত প্রধান কমান্ডার আহমাদ ওয়াহিদি।

এছাড়া, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার আয়োজনে যেকোনো ধরনের হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করেছে ইরানের সামরিক বাহিনী।

বিজ্ঞাপন