শনিবার, ০৪ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী খামেনির শেষ বিদায়ে তেহরানে

সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-খুরাইজী খামেনির শেষ বিদায়ে তেহরানে পৌঁছেছেন।

সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী খামেনির শেষ বিদায়ে তেহরানে

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ে অংশ নিতে তেহরানে পৌঁছেছেন সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-খুরাইজী। তিনি সফরকালে সৌদি প্রতিনিধিদলসহ খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানান।

খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠানে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতির মধ্যেই সৌদি প্রতিনিধিদলের এই সফর বিশেষ গুরুত্ব পেয়েছে। দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের ইতিহাসের প্রেক্ষাপটে এ সফরকে কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর ইরানের বাহিনী একাধিকবার সৌদি আরবে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায়। এর পরিপ্রেক্ষিতে, গত মার্চে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ তেহরানকে সতর্ক করে বলেন, সৌদি আরব ও প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে হামলার বিষয়ে তাদের সহনশীলতার সীমা রয়েছে।

তিনি একই সঙ্গে ইরানকে তাদের কৌশল ‘পুনর্বিবেচনা’ করার আহ্বান জানান। সৌদি আরব ও ইরানের সম্পর্ক দীর্ঘদিন ধরেই নানা উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে গেছে। তবে তিন বছর আগে, চীনের মধ্যস্থতায় দুই দেশ সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেয়। এরপর থেকে কূটনৈতিক যোগাযোগ পুনঃস্থাপন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের চেষ্টা অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন