সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

নাবলুসে ফিলিস্তিনি জলপাই সংগ্রহকারীদের ওপর ইসরায়েলি হামলা

নাবলুসে ফিলিস্তিনি জলপাই সংগ্রহকারীদের ওপর ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলার অভিযোগ উঠেছে।

নাবলুসে ফিলিস্তিনি জলপাই সংগ্রহকারীদের ওপর ইসরায়েলি হামলা

অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের উত্তর-পশ্চিমাঞ্চলে ফিলিস্তিনি জলপাই সংগ্রহকারীদের ওপর একদল ইসরায়েলি অবৈধ বসতিস্থাপনকারী হামলা চালিয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার সূত্রে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, বুরকা গ্রামের কাছে জলপাই সংগ্রহ করতে যাওয়া কৃষকদের বাধা দেন বসতিস্থাপনকারীরা। হামলার ফলে তাদের ফসল সংগ্রহ বন্ধ হয়ে যায়। এ সময় পাশের একটি শহরের এক ফিলিস্তিনি কৃষকের ট্রাক্টরও নিয়ে যায় তারা।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের ‘কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশন’ জানায়, সেপ্টেম্বর মাসে কৃষিজমিতে ইসরায়েলি হামলায় প্রায় ১৪ হাজার ৬শ'টি গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৯ হাজার ৩শ' ৩৪টি জলপাইগাছ।

কমিশনের তথ্যানুযায়ী, চলতি বছর ফিলিস্তিনে জলপাই উৎপাদন প্রায় ২১ হাজার টন হতে পারে, কিন্তু স্থানীয় বাজারে চাহিদা রয়েছে মাত্র ১৫ হাজার টন।

ফিলিস্তিনি কৃষকরা অভিযোগ করেছেন যে, জলপাই বাগান ও কৃষিজমিতে হামলা এবং গাছ কেটে ফেলার কারণে তাদের জীবিকা ও মৌসুমি ফসল উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিজ্ঞাপন