মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সংঘাত বৃদ্ধির আশঙ্কায় যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহগুলোতে ইসরায়েলে অতিরিক্ত সৈন্য ও বিমান মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। রোববার (৪ অক্টোবর) ইসরায়েলি গণমাধ্যমগুলোর বরাতে আনাদুলু এজেন্সি এ তথ্য জানায়।
বর্তমানে ইসরায়েল জুড়ে প্রায় ৩ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। তাদের মধ্যে পাইলট, সহায়ক কর্মী, রসদ সরবরাহকারী কর্মী এবং সামরিক সদর দফতরে কর্মরত সৈন্যরা অন্তর্ভুক্ত রয়েছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনার দায়িত্বও তাদের ওপর রয়েছে।
এই অঞ্চলে ইউনিটগুলোর মোতায়েন সম্পন্ন হওয়ায় মার্কিন সামরিক বাহিনী সাম্প্রতিক সপ্তাহগুলোতে নিয়মিত সৈন্য বদল করে আসছে। এদিকে, নতুন মোতায়েনের মাধ্যমে ইসরায়েলি সামরিক কার্যক্রমে সহায়তা বাড়ানোর পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের।