শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ইরানের সঙ্গে সংঘাত চলমান

মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে।

মধ্যপ্রাচ্যে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ইরানের সঙ্গে সংঘাত চলমান

ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের বিশ্লেষক মাইকেল স্টিফেন্স এ তথ্য জানিয়েছেন।

স্টিফেন্স সংবাদমাধ্যম আলজাজিরাকে বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর কিছু সদস্যকে মধ্যপ্রাচ্যে যাওয়ার জন্য ডাকা হয়েছে। তবে এই সেনা উপস্থিতি বাড়ানোর সুনির্দিষ্ট উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।

তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতিতে ইরানে সরাসরি সামরিক অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রের জয় পাওয়ার সম্ভাবনা নেই। দুই পক্ষের মধ্যে সংঘাতের অচলাবস্থা বর্তমানে তাদের জন্য কঠিন হয়ে উঠেছে।

স্টিফেন্সের মতে, এই মুহূর্তে কোনো পক্ষই জিতছে না বরং পরিস্থিতি পুরোপুরি অচল হয়ে আছে।

বিজ্ঞাপন