সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
আন্তর্জাতিক

কানপুরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

কানপুরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন।

কানপুরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

ভারতের উত্তরপ্রদেশের কানপুরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন প্রশিক্ষক এবং অন্যজন প্রশিক্ষণার্থী পাইলট।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে কানপুরের কাটরি এলাকার নাথুপুরওয়া গ্রামের গঙ্গা ব্যারাজের কাছে একটি মাঠে বিমানটি বিধ্বস্ত হয়। ঘটনাস্থলেই দুই পাইলটের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে প্রশিক্ষক শচীন ভাটিয়া গুজরাটের বাসিন্দা এবং প্রশিক্ষণার্থী পাইলট অভিষেক পুজারি কর্ণাটকের বাসিন্দা। কানপুরের পুলিশ কমিশনার রঘুবীর লাল বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ কমিশনার জানান, বিমানটি স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে প্রশিক্ষণ কেন্দ্র থেকে উড্ডয়ন করে। প্রায় ২০ মিনিট পর ফেরার পথে এটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

দুই ইঞ্জিনের টেকনাম মডেলের বিমানটি ২০২৩ সালে প্রশিক্ষণের জন্য ওই ফ্লাইট ট্রেনিং স্কুলে আনা হয়েছিল। প্রশিক্ষক শচীন ভাটিয়ার প্রায় ৩ হাজার ঘণ্টা উড্ডয়নের অভিজ্ঞতা ছিল।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকারী দল পৌঁছায়। স্থানীয় বাসিন্দারা জানান, বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরে মাঠজুড়ে বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়।

ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদফতর (ডিজিসিএ)-কে দুর্ঘটনার বিষয়ে জানানো হয়েছে। সংস্থাটি দুর্ঘটনার কারিগরি তদন্ত করবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।

বিজ্ঞাপন