মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বজায় রাখতে চ্যালেঞ্জের সম্মুখীন

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বিশ্বজুড়ে সামরিক উপস্থিতি বজায় রাখতে হিমশিম খাচ্ছে।

যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বজায় রাখতে চ্যালেঞ্জের সম্মুখীন

বিশ্বজুড়ে সামরিক উপস্থিতি বজায় রাখতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী, যেখানে চীনের কাছে রয়েছে মাত্র ৩টি বিমানবাহী রণতরী।

অবসরপ্রাপ্ত মার্কিন নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল জন মিলার আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে জানান, যুক্তরাষ্ট্রের বহরে ১১টি বিমানবাহী রণতরী থাকা সত্ত্বেও সবগুলোকে একসাথে মোতায়েন করা সম্ভব নয়।

তিনি বলেন, একটি বিমানবাহী রণতরীকে দীর্ঘ সময়ের জন্য বড় ধরনের ওভারহল ও রিফুয়েলিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। এ ছাড়া নিয়মিত মেরামত, রক্ষণাবেক্ষণ এবং ক্রুদের প্রশিক্ষণের কারণে একাধিক রণতরী একই সময়ে অপারেশনের বাইরে থাকে।

মিলার জানান, সাধারণত ৯টি ক্যারিয়ারের মধ্যে ৩টি মোতায়েনে থাকে, ৩টি সদ্য অভিযান শেষে ফিরে আসে এবং বাকি ৩টি পরের মিশনের জন্য প্রস্তুত হয়।

তিনি সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যে দুটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন রাখা বড় ধরনের সামরিক শক্তি নিশ্চিত করে, তবে এর বিনিময়ে অন্যান্য অঞ্চলে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি কমে যাওয়ার ঝুঁকি সৃষ্টি হয়।

এটি সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতায় স্পষ্ট হয়েছে, যেখানে ইউএসএস জর্জ ওয়াশিংটন রণতরীকে সরিয়ে এনে অতিরিক্ত শক্তি পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন