বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
মানিকগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে চীনা নাগরিক গ্রেফতার জাতিসংঘে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যা নিয়ে জরুরি বৈঠক রাশিয়ার হামলায় জাপোরিঝ্জিয়ায় নিহত ২, আহত ৪০ জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহতের সংখ্যা বেড়ে ১৫ ইন্দোনেশিয়ায় কারখানার আগুনে ২৪ টি মৃতদেহের ব্যাগ উদ্ধার খার্তুমে ড্রোন হামলায় নিহত চার, জাতিসংঘের ভবন ক্ষতিগ্রস্ত ফ্লোরিডায় টানা বৃষ্টিতে বন্যা, চলছে উদ্ধার অভিযান ইন্দোনেশিয়ার মিষ্টির কারখানায় আগুন: তিনজন নিহত, ৩৬ জন নিখোঁজ নাইজেরিয়ায় অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়ার সময় নৌকাডুবিতে ২৪ জন নিহত
আন্তর্জাতিক

ইরানের সাথে আলোচনায় তাড়াহুড়ো নেই: ট্রাম্প

ট্রাম্প বলেছেন, ইরানের সাথে আলোচনা নিয়ে তার তাড়াহুড়ো নেই।

ইরানের সাথে আলোচনায় তাড়াহুড়ো নেই: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাত অবসানে আলোচনার বিষয়ে বলেছেন যে, অর্থনৈতিক ও সামরিক পদক্ষেপ উভয়ই কার্যকর থাকবে। তিনি সংবাদমাধ্যম আল জাজিরাকে জানান, ইরানের সাথে আলোচনায় তার কোনো তাড়াহুড়ো নেই।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক অচলাবস্থা কাটাতে মধ্যস্থতার চেষ্টা জোরদার করেছে কাতার। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি আজ (বৃহস্পতিবার) তেহরানে যাচ্ছেন এবং সফরের সময় ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

অন্যদিকে, হরমুজ প্রণালিতে অজ্ঞাত একটি বস্তুর আঘাতে একটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে গেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সংস্থা জানিয়েছে, অজ্ঞাত বস্তুর আঘাতে ট্যাংকারটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর আগুনের সূত্রপাত ঘটে।

বিজ্ঞাপন