সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
আন্তর্জাতিক

কাতারের প্রধানমন্ত্রী তেহরানে যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ নিয়ে আলোচনা

কাতারের প্রধানমন্ত্রী তেহরানে যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ নিয়ে আলোচনা করতে যাচ্ছেন।

কাতারের প্রধানমন্ত্রী তেহরানে যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ নিয়ে আলোচনা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা প্রশমন এবং সংলাপ পুনরায় শুরু করার লক্ষ্যে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানি আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) তেহরান সফর শুরু করছেন।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বুধবার (২৬ আগস্ট) এক বিবৃতিতে এই সফরের কথা ঘোষণা করে। বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ একাধারে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করছেন।

এই সফরে তিনি বেশ কয়েকজন ইরানি কর্মকর্তার সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা প্রশমনের উপায় নিয়ে আলোচনা করবেন। এছাড়া, যুক্তরাষ্ট্রের সাথে সংলাপের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করতেও আলোচনা হবে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই সফর রাষ্ট্রের দৃঢ় অবস্থানের সঙ্গে সঙ্গতিপূর্ণ। যুক্তরাষ্ট্র-ইরান ইস্যুতে কূটনৈতিক পথই মতপার্থক্য নিরসন এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রসারের সর্বোত্তম উপায়।

ইরানও এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে। তাদের তরফে বলা হয়েছে, আলোচনায় কাতারের মধ্যস্থতার প্রচেষ্টা এবং অন্যান্য আঞ্চলিক ঘটনাবলিও অন্তর্ভুক্ত থাকবে।

বিজ্ঞাপন