বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

নেপাল-চীন সীমান্তে বন্যায় নিখোঁজ ১,৫০০ মানুষ, বিদেশি নাগরিকও অন্তর্ভুক্ত

নেপাল ও চীনের তিব্বতে আকস্মিক বন্যায় নিখোঁজ ১,৫০০ মানুষ, বিদেশি নাগরিকও অন্তর্ভুক্ত।

নেপাল-চীন সীমান্তে বন্যায় নিখোঁজ ১,৫০০ মানুষ, বিদেশি নাগরিকও অন্তর্ভুক্ত

নেপাল ও চীনের তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় প্রায় ১,৫০০ মানুষ নিখোঁজ রয়েছে। বুধবার, ২৬ আগস্ট, হিমালয়ের একটি নদীতে পাহাড়ের মাটি ও পাথরের বিশাল স্তূপ ধসে পড়ার পর বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়।

নেপালের পুলিশ ও পর্যটন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ৮২৬ জন নিখোঁজের মধ্যে প্রায় ৫০০ জন বিদেশি নাগরিক। নিখোঁজ বিদেশিদের মধ্যে ভারতের ১৭৭, যুক্তরাষ্ট্রের ৬৩, অস্ট্রেলিয়ার ৩৪, যুক্তরাজ্যের ৩৩ এবং কানাডার ২৫ নাগরিক রয়েছেন।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তিব্বতের গিয়রং কাউন্টিতে নিখোঁজের সংখ্যা ৫৫৮, যার মধ্যে ২৬০ জন বিদেশি নাগরিক। চীনা কর্তৃপক্ষ মৃতের সংখ্যা তিন জন বলে জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, গিয়রংয়ের সীমান্ত এলাকায় পাথর, কাদা ও পানির স্রোত থেকে বাঁচতে মানুষ ছোটাছুটি করছেন। প্রবল স্রোতে ঘরবাড়ি, সড়ক ও বিদ্যুৎ প্রকল্প ভেসে গেছে।

নিখোঁজদের মধ্যে অনেকেই কৈলাস-মানস সরোবরের তীর্থযাত্রায় ছিলেন। হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এই স্থানটি অত্যন্ত পবিত্র। হিন্দু ধর্মাবলম্বীরা কৈলাস পর্বতকে দেবতা শিবের আবাসস্থল বলে বিশ্বাস করেন।

বিজ্ঞাপন