বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
মানিকগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে চীনা নাগরিক গ্রেফতার জাতিসংঘে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যা নিয়ে জরুরি বৈঠক রাশিয়ার হামলায় জাপোরিঝ্জিয়ায় নিহত ২, আহত ৪০ জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহতের সংখ্যা বেড়ে ১৫ ইন্দোনেশিয়ায় কারখানার আগুনে ২৪ টি মৃতদেহের ব্যাগ উদ্ধার খার্তুমে ড্রোন হামলায় নিহত চার, জাতিসংঘের ভবন ক্ষতিগ্রস্ত ফ্লোরিডায় টানা বৃষ্টিতে বন্যা, চলছে উদ্ধার অভিযান ইন্দোনেশিয়ার মিষ্টির কারখানায় আগুন: তিনজন নিহত, ৩৬ জন নিখোঁজ নাইজেরিয়ায় অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়ার সময় নৌকাডুবিতে ২৪ জন নিহত
আন্তর্জাতিক

নেপালে বন্যা-ভূমিধসে ১৬২ জনের প্রাণহানি, প্রধানমন্ত্রীর শোক

নেপালে বন্যা ও ভূমিধসে ১৬২ জনের প্রাণহানি, প্রধানমন্ত্রীর শোক প্রকাশ।

নেপালে বন্যা-ভূমিধসে ১৬২ জনের প্রাণহানি, প্রধানমন্ত্রীর শোক

নেপালে পাহাড়ি ঢল ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার রাতে এক শোক বার্তায় তিনি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে সমবেদনা জানান।

শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, "প্রকৃতির এই কঠিন বিপর্যয়ে নেপালের পাশে রয়েছে বাংলাদেশ। দুর্যোগ ও সংকটময় মুহূর্তে নেপালকে যেকোনো সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ।" তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করে পরিবারগুলোর প্রতি সহমর্মিতা জানান।

এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে নেপালের নিখোঁজদের সন্ধান ও ত্রাণ কার্যক্রমে সব ধরনের সহায়তার কথাও জানানো হয়েছে।

এখন পর্যন্ত নেপালে ১৬২ জন প্রাণ হারিয়েছেন এবং নিখোঁজ রয়েছেন ৪০৩ জন, যাদের মধ্যে ৩৪১ জন বিদেশি নাগরিক। ভূমিকম্প ও বন্যায় আটকে পড়াদের উদ্ধারে দেশটির সেনাবাহিনীর ২ হাজার সদস্যকে মোতায়েন করা হয়েছে।

সেনাবাহিনীর পাশাপাশি উদ্ধার ও তল্লাশি অভিযানে অংশ নিচ্ছে নেপাল পুলিশ এবং আর্মড পুলিশ ফোর্সের সদস্যরাও।

বিজ্ঞাপন