বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ বন্যার কারণ হিমবাহ ধস, ভূমিকম্প নয়

নেপালে ভয়াবহ বন্যার কারণ ভূমিকম্প নয়, বরং হিমবাহ ধস, নিশ্চিত করেছে ইউএসজিএস।

নেপালে ভয়াবহ বন্যার কারণ হিমবাহ ধস, ভূমিকম্প নয়

নেপালে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ আকস্মিক বন্যার পূর্বে অনুভূত কম্পনটি ভূমিকম্প নয়, বরং হিমবাহ ধসের ফলস্বরূপ ছিল। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বুধবার (২৬ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছে।

প্রাথমিকভাবে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হিসেবে চিহ্নিত করা হলেও, পরে ইউএসজিএস জানায় যে সেখানে কোনো ভূমিকম্প হয়নি। বরং হিমবাহ ধস ও পাথর-মাটির স্রোত (ডেব্রিস ফ্লো) এর ফলে ওই কম্পন সৃষ্টি হয়েছিল।

স্যাটেলাইটের ছবি বিশ্লেষণের মাধ্যমে জানা গেছে, নেপাল-চীন সীমান্তের কাছে লহেন্দে নদীতে বিশাল ভূমিধস ঘটে। এতে বিপুল পরিমাণ পাথর, কাদা ও পানি নদীতে প্রবাহিত হয়ে ভয়াবহ বন্যার সৃষ্টি করে। এই ভূমিধসের তীব্রতা ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের সমতুল্য হিসেবে রেকর্ড হয়েছে।

বর্তমানে এই বন্যায় ১৬০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে সরিয়ে নিতে কাজ করা হচ্ছে।

এখন পর্যন্ত ৮৪৪ জন নিখোঁজ রয়েছে, যাদের মধ্যে ১৩৩ জন ভারতীয় এবং যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, মালয়েশিয়া সহ ২৮ দেশের নাগরিক অন্তর্ভুক্ত রয়েছে।

বিজ্ঞাপন