বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরান যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে ‘প্রহসন’ বলল

ইরান যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার পরিকল্পনাকে ‘প্রহসন’ বলে মন্তব্য করেছে।

ইরান যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে ‘প্রহসন’ বলল

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার পরিকল্পনাকে ‘প্রহসন’ হিসেবে অভিহিত করেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এ মন্তব্য করেন।

বাঘেই বলেন, যুক্তরাষ্ট্রের এই নীতির কোনো বাস্তবতা নেই, কারণ ওয়াশিংটন এমন নিষেধাজ্ঞার ঘোষণা দিচ্ছে, যেগুলো আগে থেকেই কার্যকর রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, বাহরাইনের সঙ্গে ইরানের অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত সীমিত, তবুও যুক্তরাষ্ট্র বাহরাইনকে সামনে এনে তাদের অর্থনৈতিক চাপের জোট কার্যকর করার চেষ্টা করছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, ইরানের ওপর আর্থিক চাপ বজায় রাখার বিষয়ে তিনি বাহরাইনের অর্থমন্ত্রী শেখ সালমান বিন খলিফা আল খলিফের সঙ্গে আলোচনা করেছেন।

বিজ্ঞাপন