বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ।

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৬ আগস্ট) দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী জানান, নেপালে ভয়াবহ বন্যায় মর্মান্তিক প্রাণহানির ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত।

তিনি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় তারেক রহমান বলেন, "যারা প্রাণ হারিয়েছেন এবং এই অপূরণীয় ক্ষতি মোকাবিলা করছেন, তাদের পরিবার ও স্বজনদের প্রতি আমাদের গভীর সমবেদনা।"

প্রধানমন্ত্রী আরও জানান, "এই দুর্যোগের সময়ে নেপালের যে কোনো ধরনের সহায়তার প্রয়োজন হলে বাংলাদেশ তা দিতে প্রস্তুত রয়েছে।"

বিজ্ঞাপন