বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
মানিকগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে চীনা নাগরিক গ্রেফতার জাতিসংঘে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যা নিয়ে জরুরি বৈঠক রাশিয়ার হামলায় জাপোরিঝ্জিয়ায় নিহত ২, আহত ৪০ জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহতের সংখ্যা বেড়ে ১৫ ইন্দোনেশিয়ায় কারখানার আগুনে ২৪ টি মৃতদেহের ব্যাগ উদ্ধার খার্তুমে ড্রোন হামলায় নিহত চার, জাতিসংঘের ভবন ক্ষতিগ্রস্ত ফ্লোরিডায় টানা বৃষ্টিতে বন্যা, চলছে উদ্ধার অভিযান ইন্দোনেশিয়ার মিষ্টির কারখানায় আগুন: তিনজন নিহত, ৩৬ জন নিখোঁজ নাইজেরিয়ায় অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়ার সময় নৌকাডুবিতে ২৪ জন নিহত
আন্তর্জাতিক

নেপালে আকস্মিক হড়কা বানে ৪৬ জনের মৃত্যু, নিখোঁজ শত শত

নেপালে আকস্মিক হড়কা বানে ৪৬ জনের মৃত্যু, নিখোঁজ শত শত মানুষ।

নেপালে আকস্মিক হড়কা বানে ৪৬ জনের মৃত্যু, নিখোঁজ শত শত

নেপালের সীমান্তবর্তী জেলা রাসুয়ায় আকস্মিক হড়কা বানে মৃতের সংখ্যা বেড়ে ৪৬ জনে পৌঁছেছে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার স্থানীয় সময় সকালে চীনের তিব্বত অঞ্চল থেকে হঠাৎ করে বড় ধরনের একটি হড়কা বান রাসুয়া জেলায় ভোটে কোশি নদীতে প্রবেশ করে। এতে নেপালের বাগমতি প্রদেশের সীমান্তবর্তী পার্বত্য রসুয়া জেলার একাংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

আকস্মিক এই বন্যায় শত শত মানুষ কাঁদা ও পানির নিচে চাপা পড়েছেন। বর্তমানে ৪ শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন, যার মধ্যে সর্বোচ্চ ১০৫ জন ভারতীয় নাগরিক। এছাড়া অন্যান্য দেশের নাগরিকদেরও নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে।

নেপাল পর্যটন বোর্ড (এনটিবি) এক বিবৃতিতে জানায়, ভ্রমণ সংস্থাগুলোর কাছ থেকে প্রাপ্ত প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই অঞ্চলে অন্তত ৩৮৪ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ২৯১ জন বিদেশি নাগরিক এবং ৯৩ জন নেপালি নাগরিক।

নেপালের ভোটে কোশি নদীর পাড়ের মানুষ ও অবকাঠামো এই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

বিজ্ঞাপন