সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
আন্তর্জাতিক

চীনের শক্তিশালী প্রতিক্রিয়া: মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে ইরানের সমর্থন

চীন মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে নিজেদের স্বার্থ রক্ষায় পদক্ষেপ নেবে বলে জানাল।

চীনের শক্তিশালী প্রতিক্রিয়া: মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে ইরানের সমর্থন

ইরান ও তার বাণিজ্যিক অংশীদারদের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাড়ানোর ঘোষণার পর চীন তাদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত অবৈধ একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করেন। তিনি জানান, চীন নিজেদের অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

লিন জিয়ান আরও বলেন, চীন ও ইরানের সহযোগিতা সবসময় আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে পরিচালিত হয়েছে। এই সম্পর্কের ওপর কোনো ধরনের হস্তক্ষেপ বা বাধা দেওয়া উচিত নয়।

যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ চীনের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ, ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা হচ্ছে চীন এবং দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে।

উল্লেখ্য, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার ঘোষণা এমন এক সময়ে এসেছে, যখন আগামী মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৈঠকের সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন