বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
নেপাল-চীন সীমান্তে নজিরবিহীন ভূমিধসে ২০ জনের মৃত্যু নেপাল সীমান্তে হড়কা বানে ১৭ জনের মৃত্যু, শতাধিক ভারতীয় নিখোঁজ নেপালে আকস্মিক বন্যায় অন্তত আটজন নিহত, ক্ষতির পরিমাণ বাড়তে পারে হাইতিতে গ্যাং হামলায় ৪৭ জন নিহত, ৫০ জন অপহৃত: জাতিসংঘ মেহেরপুরে প্রাক্তন স্ত্রীর হাত কুপিয়ে বিচ্ছিন্ন, যুবক গ্রেফতার পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু মন্টানায় পারিবারিক নৈশভোজে বন্দুকধারীর হামলায় ৮ জন নিহত ইসলামাবাদের পিআইএমএস হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ নবজাতকের মৃত্যু পাকিস্তানে হাসপাতালের অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে
আন্তর্জাতিক

মার্কিন অভিবাসী ভিসা সাক্ষাৎকার স্থগিত, প্রশিক্ষণ কর্মসূচির ঘোষণা

মার্কিন অভিবাসী ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার স্থগিত ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন।

মার্কিন অভিবাসী ভিসা সাক্ষাৎকার স্থগিত, প্রশিক্ষণ কর্মসূচির ঘোষণা

বিশ্বজুড়ে মার্কিন অভিবাসী ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার স্থগিত ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মঙ্গলবার জানান, বিশ্বের সব মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে একটি প্রশিক্ষণ কর্মসূচি চালু হয়েছে। এই প্রশিক্ষণের সঙ্গে সামঞ্জস্য রাখতে ভিসা সেবার সাক্ষাৎকারের সময়সূচি সমন্বয় করা হবে।

তবে, প্রশিক্ষণ কর্মসূচির সময়সীমা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর অভিবাসন নিয়ে কঠোর নীতি অনুসরণ করছেন। তাঁর দাবি, এই নীতি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারের জন্যই নেওয়া হয়েছে।

ট্রাম্পের এই উদ্যোগ আইনি বাধার মুখেও পড়েছে। গত শুক্রবার একজন মার্কিন বিচারক বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করার ট্রাম্প প্রশাসনের একটি নীতি বাতিল করে দেন। বিচারকের মতে, এই নীতি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আইনগত কর্তৃত্বের সীমা অতিক্রম করেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওই সিদ্ধান্তের কারণে বাংলাদেশ, পাকিস্তান, ব্রাজিল, কলম্বিয়া, উরুগুয়ে, বসনিয়া, আলবেনিয়া সহ আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ক্যারিবীয় অঞ্চলের বহু দেশের ভিসা আবেদনকারীরা ক্ষতির মুখে পড়েছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই প্রশিক্ষণের লক্ষ্য হলো এমন আবেদনকারীদের শনাক্ত করতে কনস্যুলার কর্মকর্তাদের সহায়তা করা, যাঁদের যুক্তরাষ্ট্রের সরকারি সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে সাক্ষাৎকার নির্ধারিত থাকা অভিবাসী ভিসা আবেদনকারীরা ই-মেইল পেয়েছেন, যেখানে জানানো হয়েছে যে তাঁদের সাক্ষাৎকার পুনর্নির্ধারণ করা হচ্ছে এবং নতুন তারিখ পরে জানানো হবে।

বিজ্ঞাপন