বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
নেপাল-চীন সীমান্তে নজিরবিহীন ভূমিধসে ২০ জনের মৃত্যু নেপাল সীমান্তে হড়কা বানে ১৭ জনের মৃত্যু, শতাধিক ভারতীয় নিখোঁজ নেপালে আকস্মিক বন্যায় অন্তত আটজন নিহত, ক্ষতির পরিমাণ বাড়তে পারে হাইতিতে গ্যাং হামলায় ৪৭ জন নিহত, ৫০ জন অপহৃত: জাতিসংঘ মেহেরপুরে প্রাক্তন স্ত্রীর হাত কুপিয়ে বিচ্ছিন্ন, যুবক গ্রেফতার পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু মন্টানায় পারিবারিক নৈশভোজে বন্দুকধারীর হামলায় ৮ জন নিহত ইসলামাবাদের পিআইএমএস হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ নবজাতকের মৃত্যু পাকিস্তানে হাসপাতালের অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে
আন্তর্জাতিক

নেপাল সীমান্তে হড়কা বানে ১৭ জনের মৃত্যু, শতাধিক ভারতীয় নিখোঁজ

নেপালে হড়কা বানে ১৭ জনের মৃত্যু, নিখোঁজ শতাধিক ভারতীয়সহ ৩৮৪ পর্যটক।

নেপাল সীমান্তে হড়কা বানে ১৭ জনের মৃত্যু, শতাধিক ভারতীয় নিখোঁজ

নেপালের তিব্বত সীমান্ত এলাকায় আকস্মিক হড়কা বানে ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, যার ফলে বহু মানুষ নিখোঁজ রয়েছে।

বুধবার স্থানীয় সময় সকালে চীনের তিব্বত অঞ্চল থেকে প্রবাহিত হয়ে ভোটে কোশি নদীতে প্রবেশ করে এই হড়কা বান। নেপালের বাগমতি প্রদেশের পার্বত্য রসুয়া জেলার একাংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় ১০৫ ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন। নেপাল পর্যটন বোর্ড (এনটিবি) জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই অঞ্চলে অন্তত ৩৮৪ জন পর্যটক নিখোঁজ, যার মধ্যে ২৯১ জন বিদেশি নাগরিক এবং ৯৩ জন নেপালি নাগরিক।

নেপালি গণমাধ্যম হিমালয়ান টাইমস জানিয়েছে, কর্তৃপক্ষ চিতওয়ান জেলার মুগলিন পর্যন্ত উচ্চ সতর্কতা জারি করেছে এবং নদী তীরবর্তী বাসিন্দাদের উচুঁ এলাকায় সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

নেপালের বন্যা পূর্বাভাস বিভাগ স্থানীয় সময় সকাল ৯টার দিকে জানিয়েছে, তিব্বত থেকে ভোটে কোশি নদীতে প্রবাহিত একটি বড় ধরনের হড়কা বান প্রবেশ করেছে।

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ জানিয়েছেন, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তা করতে পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে। নদী তীরবর্তী বাসিন্দাদের অতিরিক্ত সাবধান ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন