মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
আন্তর্জাতিক

নেপালে আকস্মিক বন্যায় নিখোঁজ পর্যটকের সংখ্যা ৫৭৯

নেপালে আকস্মিক বন্যায় নিখোঁজ পর্যটকের সংখ্যা বেড়ে ৫৭৯ জনে পৌঁছেছে।

নেপালে আকস্মিক বন্যায় নিখোঁজ পর্যটকের সংখ্যা ৫৭৯

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের পর নিখোঁজ পর্যটকের সংখ্যা বেড়ে ৫৭৯ জনে পৌঁছেছে। বুধবার (২৬ আগস্ট) নেপালের পুলিশের সর্বশেষ তথ্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি নেপালি।

নিখোঁজ পর্যটকদের মধ্যে ৪৬৬ জন বিদেশি নাগরিক, যারা ২৮টি দেশের প্রতিনিধিত্ব করছেন। নিখোঁজদের মধ্যে ১১৩ জন নেপালি নাগরিকও রয়েছেন।

নিখোঁজ বিদেশিদের মধ্যে যুক্তরাষ্ট্রের ৫৪ জন এবং যুক্তরাজ্যের ৩৩ জন নাগরিকের সন্ধান পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, বন্যাকবলিত সীমান্তবর্তী এলাকায় নিখোঁজদের সন্ধানে উদ্ধার ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

তবে দুর্গম ভূপ্রকৃতি, যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়া এবং প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রমে নানা ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি হচ্ছে।

বিজ্ঞাপন