মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
আন্তর্জাতিক

নেপালে নিখোঁজ ইউক্রেনীয় পরিবারের তিন সদস্যের সন্ধানে উদ্বেগ

নেপালে ভয়াবহ বন্যায় ইউক্রেনীয় পরিবারের তিন সদস্য নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে।

নেপালে নিখোঁজ ইউক্রেনীয় পরিবারের তিন সদস্যের সন্ধানে উদ্বেগ

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার ঘটনায় ইউক্রেনের একই পরিবারের তিন সদস্য নিখোঁজ হয়েছেন। তারা আধ্যাত্মিক সাধনায় অংশ নিতে নেপালে গিয়েছিলেন। পরিবারের সদস্যদের মধ্যে ১৯ বছর বয়সী সোফিয়া ওলোভিয়াতেঙ্কো, তার মা ৪৯ বছর বয়সী আন্না এবং ২১ বছর বয়সী ভাই মিকিতা রয়েছেন।

সোফিয়ার প্রেমিক, ২৩ বছর বয়সী মাকসিম গনচারভ, শুক্রবার (২৮ আগস্ট) সিএনএনকে জানান, পরিবারের সঙ্গে সর্বশেষ যোগাযোগ হয়েছিল স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে। এরপর থেকে তাদের সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।

গনচারভ জানান, তিনি নেপালে থাকা ইউক্রেনীয় কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করেছেন, তবে পরিবারের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, "দুর্গম এলাকায় ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে"।

তিনি আরও জানান, সীমান্ত চেকপোস্ট এলাকায় উদ্ধারকারী দলগুলো খননকাজ শুরু করেছে। গনচারভ নিজেও নেপালে গিয়ে উদ্ধার অভিযানে অংশ নিতে চান এবং এজন্য অনুমতি পাওয়ার চেষ্টা করছেন।

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর বিভিন্ন এলাকায় বহু মানুষ নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান চললেও প্রতিকূল পরিস্থিতির কারণে উদ্ধারকারীদের কাজ কঠিন হয়ে পড়েছে।

বিজ্ঞাপন