বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
আন্তর্জাতিক

নেপালে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় মন্ত্রীদের এক মাসের বেতন তহবিলে

নেপালে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় মন্ত্রীরা এক মাসের বেতন ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

নেপালে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় মন্ত্রীদের এক মাসের বেতন তহবিলে

নেপালে সম্প্রতি ভয়াবহ বন্যায় প্রাণহানির পর ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মাসের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির মন্ত্রীরা। শুক্রবার (২৮ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়, যা নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ থেকে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, চলতি সপ্তাহে নেপাল-চীন সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পর মন্ত্রীরা তাদের এক মাসের বেতন ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নেন।

এদিকে, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ ও ব্যবসাপ্রতিষ্ঠানের পুনর্বাসনে একটি বিশেষ প্যাকেজ তৈরির নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। এজন্য অর্থ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, নেপাল-চীন সীমান্তের রাসুওয়াগাধি এলাকা, ভোতেকোশি নদীসংলগ্ন অঞ্চল এবং এর নিম্নাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনকে অগ্রাধিকার দেওয়া হবে।

ভয়াবহ এই বন্যায় সীমান্তবর্তী এলাকায় ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও যোগাযোগ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ তৎপরতার পাশাপাশি এখন ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দিকে গুরুত্ব দিচ্ছে নেপাল সরকার।

বিজ্ঞাপন