বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করে পর্যায়ক্রমে পুনর্বাসন করার ঘোষণা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
শুক্রবার (১৭ জুলাই) সকালে বান্দরবানের দুর্গম রোয়াংছড়ি ও জামছড়ি ইউনিয়নের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
প্রতিমন্ত্রী জানান, বন্যাকবলিত এলাকায় বিভিন্ন ব্যাংক ও এনজিওর ক্ষুদ্রঋণের কিস্তি এক মাসের জন্য স্থগিত রাখার ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় গৃহপালিত পশুর জন্য বিনামূল্যে টিকা ও চিকিৎসাসেবা প্রদান করা হবে।
এর আগে, জেলা পরিষদের রেস্টহাউস প্রাঙ্গণে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন তিনি।