সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমাসদৃশ বস্তু উদ্ধার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনীয় ড্রোন হামলায় ১ নিহত, ক্ষতিগ্রস্ত শক্তি কেন্দ্র কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যু কলকাতায় দুর্গাপূজায় পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত, ৬ জন একই পরিবারের কুড়িগ্রামে ট্রাক চাপায় একই পরিবারের ৫ জন নিহত ইয়েমেনে হুথিদের হামলা: আডেনের বিমানবন্দর ও প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্যবস্তু রৌমারিতে ট্রাক দুর্ঘটনায় একই পরিবারের ৫ সদস্য নিহত কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ পর্যটকের মৃত্যু
জাতীয়

বন্যার্তদের পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকবে: অর্থমন্ত্রী

বন্যার্তদের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে, জানিয়েছেন অর্থমন্ত্রী।

বন্যার্তদের পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকবে: অর্থমন্ত্রী

বন্যা-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে এবং ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী শুক্রবার (১৭ জুলাই) সকালে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, ইতোমধ্যে ৪০ হাজার পরিবারকে চাল বিতরণ করা হয়েছে এবং ৭৫ হাজার পরিবারকে চাল, ডালসহ শুকনো খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। প্রায় ৪০ হাজার মানুষের কাছে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, যতক্ষণ পুনর্বাসন কার্যক্রম শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। পরবর্তী ধাপে পুনর্বাসন কার্যক্রম শুরু হবে এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজন অনুযায়ী বীজ, সারসহ কৃষি উপকরণ দেওয়া হবে।

স্বাস্থ্যসেবার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, বন্যার পর সাধারণত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। সেই পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ওষুধসহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি জানান, কোনো সংক্রামক রোগ বা অন্য কোনো স্বাস্থ্যঝুঁকি দেখা দিলে তা মোকাবিলায় সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

বিজ্ঞাপন