মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

নোয়াখালীর নিঝুমদ্বীপে মরদেহ উদ্ধারে সমন্বয়হীনতা

নোয়াখালীর নিঝুমদ্বীপে মরদেহ উদ্ধারে পুলিশ ও নৌ পুলিশের মধ্যে সমন্বয়হীনতার অভিযোগ উঠেছে।

নোয়াখালীর নিঝুমদ্বীপে মরদেহ উদ্ধারে সমন্বয়হীনতা

নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপে জোয়ারের সময় ভেসে আসা একটি অজ্ঞাত মরদেহ এক দিন পেরিয়ে গেলেও উদ্ধার করা হয়নি। স্থানীয়দের অভিযোগ, পুলিশ ও নৌ পুলিশের মধ্যে সমন্বয়হীনতার কারণে মরদেহটি উদ্ধারে বিলম্ব হচ্ছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ৯ নম্বর ওয়ার্ডের হাসি মার্কেট সংলগ্ন কেওড়া বাগানে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, জোয়ারের পানির সঙ্গে মরদেহটি ভেসে এসে সেখানে আটকে গেছে।

মরদেহটি দীর্ঘ সময় ধরে পড়ে থাকায় পঁচে যাচ্ছে এবং আশপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত মরদেহটি উদ্ধার করে পরিচয় শনাক্তের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তরের দাবি জানিয়েছেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, ঘটনাস্থল নদীর কাছাকাছি হওয়ায় এটি নৌ পুলিশের আওতাধীন। এরপরও পুলিশ ঘটনাস্থলে গেছে এবং নৌ পুলিশও পরিদর্শন করেছে। তবে বাগানটি সড়ক থেকে প্রায় এক কিলোমিটার দূরে হওয়ায় উদ্ধার কার্যক্রমে সমস্যা হচ্ছে। তিনি জানান, শুক্রবার মরদেহটি উদ্ধার করা হবে।

বিজ্ঞাপন